• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধরের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৬, ১৩:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে কয়েকজন জুলাই যোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতাকর্মী গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ কয়েকজনকে মারধর ও লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। ঘটনার পর আহত জুলাই যোদ্ধা, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী-সমর্থকেরা বিক্ষোভ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও মারধরের দৃশ্য দেখা যায়। একটি ভিডিওতে জাকির হোসেন মিন্টুকে শারীরিকভাবে আঘাত করার ঘটনাও দেখা যায়।

আহত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু বলেন, তিনি একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা। অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে ও অন্য কয়েকজনকে মারধর করে বের করে দেওয়া হয়। অন্যরা এগিয়ে না এলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত বলেও দাবি করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা নিয়ে কটূক্তি করায় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেন।

আরও পড়ুন

দিনাজপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনব্যাপী কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পাবনায় ড্যাবের বর্ণাঢ্য র‍্যালি

গভীর সমুদ্রে জেলেদের ওপর ডাকাতের হানা, লাখ টাকার মাছসহ মালামাল লুট

ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হোসেন কোনো মন্তব্য না করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, জেলা প্রশাসনের আনুষ্ঠানিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তার ভাষ্য, ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে ঘটে থাকতে পারে। আনুষ্ঠানিক অনুষ্ঠান চলাকালে এমন কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এমএস/

  • শরীয়তপুর
এ সম্পর্কিত আরও খবর
শরীয়তপুর হয়ে হিজলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
শরীয়তপুর হয়ে হিজলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
শরীয়তপুরে বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুরে বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
শরীয়তপুরে রিভলবার, কার্তুজ ও বিদেশি মুদ্রাসহ একজন আটক
শরীয়তপুরে রিভলবার, কার্তুজ ও বিদেশি মুদ্রাসহ একজন আটক
শরীয়তপুরে​​​​​​​ গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩
শরীয়তপুরে​​​​​​​ গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে আটক ৩
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।